নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের হোসেন আলীর ছেলে শাকিল (২০) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সজিব হোসেন (২১)। আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (১৪ নভেম্বর) রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির সাহারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে আদমদীঘি থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
.png)
জানা যায়, সোমবার দিনগত রাতে শাকিল, সজিব ও অপর যুবক মিলে একটি মোটরসাইকেলযোগে তাদের নিজ বাড়ি আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামে ফিরছিলেন। তারা বগুড়া-নওগাঁ মহাসড়কের সাহারপুকুর বাজারের পাশে পৌঁছালে ঢাকাগামী একটি নৈশকোচের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঐ তিন যুবক আহত হন। পরে তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শাকিল ও সজিকবকে মৃত ঘোষণা করেন। অপর যুবক নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে নিহতের পরিবারের কাছে দুই ভাইয়ের মরদেহ হস্তান্তর করা হয়েছে।