মঙ্গলবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম জেলার গাংনী উপজেলার আকুবপুর গ্রামের আবুল হাশেমের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং আহত বকুল একই গ্রামের বাসিন্দা।
.png)
স্থানীয়রা জানান, সিয়াম ও তার বন্ধু বকুল একটি মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাজারের দিকে যাচ্ছিল। সিয়াম মোটরসাইকেল চালাচ্ছিল। তারা মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর ইটভাটার কাছে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এসময় তারা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে নেয়ার সময় পথে সিয়াম মারা যায়। আহত বকুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।