ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে ভটভটির ধাক্কায় ভ্যানচালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ১৪ নভেম্বর ২০২৩
জয়পুরহাটে ভটভটির ধাক্কায় ভ্যানচালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটের ক্ষেতলালে ভটভটির ধাক্কায় খলিলুর রহমান পঁচা (৪২) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ক্ষেতলাল-বটতলী মহাসড়কের ইসলামপুর মোরে এ ঘটনা ঘটে।

নিহত অটোভ্যানচালক পঁচা ক্ষেতলাল পৌর মহল্লার পাইকপাড়া গ্রামের মৃত আছির উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫টি গরু নিয়ে একটি ভটভটি ক্ষেতলাল-বটতলী মহাসড়কে বটতলীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ইসলামপুর মোরে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে অতিক্রম করতে গিয়ে ঐ অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘাতক ভটভটিটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!