ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০০, ১৩ নভেম্বর ২০২৩
পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের
নাঙ্গলকোট থানা- ফাইল ফটো

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই আনন্দ সূত্রধর এবং পাবন সূত্রধর নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।

সোমবার সকালে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ঐ গ্রামের পূর্ব পাড়ার লিটন সূত্রধরের ছেলে আনন্দ সূত্রধর (৫) এবং জুবরাজ সূত্রধরের ছেলে পাবন সূত্রধর (৫)। 

জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আনন্দ ও পাবন। এ সময় পানিতে ডুবে যায় তারা। বেশ কিছুক্ষণ তাদেরকে না দেখে পরিবারের সদস্যরা খুঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে পানি থেকে আনন্দ ও পাবন উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি তাদেরকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!