ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে প্রাণ ঝরল যুবকের

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮, ১৪ নভেম্বর ২০২৩
লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে প্রাণ ঝরল যুবকের
ফাইল ছবি

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. কাউসার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত কাউসার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আন্ডারঘর এলাকার রহিম উদ্দিন হাজী বাড়ির আবুল কালামের ছেলে।

সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া বাজারে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

Advertisement

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কাউসার নামে একজন মারা গেছেন। আহত তিনজনকে নোয়াখালী হাসপাতালে নেয়া হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!