মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকার বাসিন্দা। আহত রাজন একই এলাকার বাসিন্দা।
গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, চুয়াডাঙ্গা জেলার ৯ মাইল বাজার থেকে ট্রাকে করে ১৬টি গরু নিয়ে ফরিদপুর জেলায় যাচ্ছিলাম। পথিমধ্যে নগরবাথান বাজারের পশ্চিম পাশে পৌঁছালে ট্রাকের পেছনের ডানপাশের চাকা খুলে যায়। এসময় মোটরসাইকেলে করে আরোহীরা চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। ট্রাকের খুলে যাওয়া চাকায় ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন। এতে মোটরসাইকেলে থাকা দু’জনের মধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
.png)
ফায়ার সার্ভিসের ডিএডি আ. সালাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। আহত অবস্থায় রাজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।