নিহতরা হলেন- পিকআপচালক মিরসরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড তালবাড়িয়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৫) ও একই এলাকার হিঞ্জু মিকার বাড়ির বখতেয়ার খানের ছেলে ভ্যানচালক মোহাম্মদ ফরিদ (৪২)।
আহতরা হলেন- মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৩৮)। অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি পিকআপ ও বেকারির পণ্য বহন করা একটি অটোভ্যানকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান। এ সময় অটোভ্যান ও পিকআপ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জোরারগঞ্জ হাইয়ে থানা-পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, সকালে সুফিয়া রোড এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ও অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন মারা যান। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।