ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজাপুরে পিকআপের ধাক্কায় গৃহবধূ নিহত

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ১৪ নভেম্বর ২০২৩
রাজাপুরে পিকআপের ধাক্কায় গৃহবধূ নিহত
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পিকআপের ধাক্কায় লাকি বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি বেগম রাজাপুর উপজেলার বড় কৈবর্ত খালী এলাকায় মো. মোস্তফা সিকদারের স্ত্রী।

জানা যায়, সকালে উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকায় বাবার বাড়ি থেকে লাকি বেগম রাস্তা দিয়ে হেঁটে স্বামীর বাড়িতে আসছিলেন। পথে একটি মাছবাহী পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুত্বর আহত হন তিনি। স্থানীয়রা লাকি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

Advertisement

রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!