বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ইটনা সদর ইউনিয়নের নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজয় রবিদাস ইটনা সদর ইউনিয়নের ঋষিপাড়া গ্রামের মন্তোষ রবিদাসের ছেলে।
জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের নতুন বাজারে একটি বালুবোঝাই ট্রলি সজয় রবিদাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ট্রলিটি উদ্ধার করলেও এর চালক এবং সহযোগীরা পালিয়েছেন।
.png)
ইটনা থানার ওসি মো. জাকির রব্বানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।