নিহত আহমদ নওগাঁ শহরের কোমাইগাড়ি এলাকার লুৎফর রহমানের ছেলে।
নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের কোমাইগাড়ী বাইপাস এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী হাসান আহমদ রাস্তায় ছিটকে চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
ওসি আরো বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।