মৃত শাপলা বেগম একই এলাকার আব্দুর রহিমের মেয়ে।
জানা যায়, প্রায় ৮ বছর আগে শাপলার সঙ্গে হবিগঞ্জের লাখাই উপজেলার জাহাঙ্গীর মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। স্বামী ও সন্তানদের সঙ্গে ঢাকায় থাকতেন শাপলা। তিনি মানসিক রোগী ছিলেন। কিছুদিন আগে তিনি বাবার বাড়িতে আসেন। আজ সবার অজান্তে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শাপলা।
.png)
নাসিরনগর থানার ওসি সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।