মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাস, অ্যাম্বুলেন্স ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তারা। এ সময় আহত হন আরো কয়েকজন।
নিহতরা হলেন- বিপ্লব, বাপ্পা, রিতা, শ্রাবন্তী এবং তিন শিশু বর্ষা, দ্বীপ ও দিগন্ত। তাদের বাড়ি চন্দনাইশ উপজেলায় বলে জানা গেছে।
.png)
নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. আবিল মাহমুদ বলেন, দুর্ঘটনায় নিহতরা সবাই একই পরিবারের। অটোরিকশাটিতে ছিলেন তারা।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, সাতজনকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া আহত অবস্থায় আনা তিনজনের মাথায় আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।