ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাইক্রোর সঙ্গে দুই অটোর ত্রিমুখী সংঘর্ষ, যুবক নিহত 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩, ২১ জুলাই ২০২৩
মাইক্রোর সঙ্গে দুই অটোর ত্রিমুখী সংঘর্ষ, যুবক নিহত 
ফাইল ফটো

কক্সবাজারের লাবনী এলাকায় মাইক্রোবাস ও দুই অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আলম রায়হান নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের লাবনী পয়েন্টের ইউএন এইচ সি আর অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলম রায়হান মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউপির ফকিরার ঘোনা এলাকার আব্দুল গনির ছেলে। আহতরা হলেন- সালাউদ্দিন, রুবেল তালুকদার, আতিকুর রহমান, আলম রায়হান ও মশিউর রহমান। তারা সবাই দুই অটোরিকশার যাত্রী ছিলেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম। 

ওসি বলেন, রাতে একটি মাইক্রোবাস হোটেল থেকে ছেড়ে এয়ারপোর্টে দিকে যাচ্ছিল। এ সময় শহর থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা আসা আরেকটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। ফলে অটোরিকশা দুটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলম রায়হানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!