ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ২৩ আগস্ট ২০২৩
নাটোরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের লালপুরে প্রাইভেট কার, মোটরসাইকেল এবং অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হারুনুর রশিদ বাবলু (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় হামিদুল ইসলাম ও আজগর আলী নামে অপর দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষীপুর হাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

হারুন রশিদ বাবলু উপজেলার গৌরীপুর এলাকার আব্দুর রহমানের ছেলে। আহত হামিদুল ইসলাম উপজেলার নুরুল্লাপুর এলাকার মক্কেল শাহরের ছেলে এবং আজগর আলী গৌরীপুর এলাকার খোদাবক্সের ছেলে।

ওসি মো. উজ্জ্বল হোসেন জানান, বুধবার দুপুর দেড়টার দিকে তিনজন মোটরসাইকেলযোগে লালপুর থেকে গৌরীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় লক্ষীপুরহাট এলাকায় পৌঁছলে একটি কার, অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবলুর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত হামিদুল ইসলাম ও আজগর আলীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধার করে।

ওসি আরো জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!