বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কের সরকারি এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা ও একই উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী।
.png)
আহতরা হলেন- অটোচালক রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুল হোসেন ও অটোরিকশার যাত্রী পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের আলা মণ্ডলের ছেলে আব্দুল মালেক।
জানা যায়, ভোরে শ্যালোইঞ্জিন চালিত পাওয়ার টিলার, অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার দুই যাত্রী। গুরুতর আহত অবস্থায় অটোচালক ও যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।