ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে হতাহত ৬

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ৩ অক্টোবর ২০২৩
কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে হতাহত ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার লালমাইয়ে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রুবেল হোসেন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

মঙ্গলবার দুপুরে উপজেলা বাগমারা উত্তর বাজার ব্রিজ সংলগ্ন স্কুল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের সিধুচী গ্রামের আমিন মিয়ার ছেলে। আহতরা অটোরিকশা ও মোটরসাইকেল যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা মগবাড়ি টু বাগমারা বাইপাস সড়ক থেকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে প্রবেশ করছিল। এ সময় দক্ষিণ দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা লাগে এবং সঙ্গে সঙ্গেই অটোরিকশাচালক গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়ে যান।

Advertisement

এমতাবস্থায় শহর থেকে ছেড়ে আসা একটি বাসের নিচে চাপা পড়েন ঐ অটোচালক। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। এতে অটোরিকশাটিও দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

লালমাই থানার ওসি হানিফ সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!