ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ২ আগস্ট ২০২৩
রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩
ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে ভটভটি-অটোরিকশা ও সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। 

বুধবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বাকশৈল এলাকায় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম, সাঁকোয়া গ্রামের আবুল হোসেন, বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিজুর রহমান। 

আহতরা হলেন- মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান, তৈয়বুর রহমান, গাঙ্গোপাড়া গ্রামের আনসারুজ্জামান, বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন , ভটভটি চালক মামুন। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার এসআই সাখাওয়াত হোসেন। 

তিনি বলেন, সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল গ্রামে গরুবাহী ভটভটি, অটোরিকশা ও সাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরো পাঁচজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!