ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অ্যাম্বুলেন্স-সাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১০, ৮ নভেম্বর ২০২৩
অ্যাম্বুলেন্স-সাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত
ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অ্যাম্বুলেন্স ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোকুলখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের জুমাত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্কুল থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিল সিয়াম। পথিমধ্যে গোকুলখালি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে ছিটকে গাড়ির নিচে চাপা পড়ে রক্তাক্ত জখম হয়। পরে হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।

Advertisement

হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের এসআই মিজানুর রহমান জানান, নিহত স্কুলছাত্রের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!