বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়ন দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারি টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন- উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ব্লক-সি-১-এর বাসিন্দা মৃত নুর আলমের ছেলে সলিম (১৯) ও ৩ নম্বর ক্যাম্পের ব্লক-ই-সাবব্লক-ই-৬১-এর মৃত আমিনের ছেলে ওমর ফারুক।
.png)
১৪-এপিবিএন এর অধিনায়ক ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারি টিলার নুর আহমদের বসতঘরের পাশ থেকে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি ও দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।