শুক্রবার বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প- ৮/ওয়েস্ট, ব্লক-এ/৫৯ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির সুলতান একই ক্যাম্পের বাসিন্দা মো. সিদ্দিকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
.png)
তিনি জানান, শুক্রবার বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প- ৮/ওয়েস্ট, ব্লক-এ/৫৯ এলাকায় অভিযান চালিয়ে আমির সুলতান নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটার গান এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেন এপিবিএন সদস্যরা। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।