ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ২৬ অক্টোবর ২০২৩
টেকনাফে ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে রোহিঙ্গাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

মঙ্গলবার রাতে টেকনাফ-কক্সবাজারগামী সড়কের অস্থায়ী চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান নয়াপাড়া ২৬ নম্বর ক্যাম্পের ব্লক-ডি/৩ বাসিন্দা রোহিঙ্গা আবুল কাশেমের ছেলে আনিছ ও টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার মৃত মকবুল আহাম্মদের ছেলে জিয়াউর রহমান।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।

তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের প্রধান গেটের সামনে টেকনাফ-কক্সবাজারগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র‌্যাব। চেকপোস্টে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. জোবাইর সৈয়দ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!