ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় আরসার শীর্ষ কমান্ডার কামাল গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২, ১ নভেম্বর ২০২৩
উখিয়ায় আরসার শীর্ষ কমান্ডার কামাল গ্রেফতার
গ্রেফতারকৃত আরসার শীর্ষ কমান্ডার মাত্তুল কামাল ওরফে নুর কামাল

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে আরসার শীর্ষ কমান্ডার নুর কামালকে গ্রেফতার করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান। গ্রেফতারকৃত নুর কামাল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্ট ব্লক/ই-৬ এর বাসিন্দা মো. ইসলামের ছেলে।

পুলিশ সুপার বলেন, ঐ ক্যাম্পে আরসা কমান্ডারের অবস্থানের খবর পেয়ে অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারী টিলার নুর আহমদের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, আরসার শীর্ষ এই কমান্ডারের বিরুদ্ধে মাদক, হত্যা ও অপহরণসহ ছয়টি মামলা রয়েছে। পরে তাকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!