ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ আরসা সন্ত্রাসী গ্রেফতার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৯, ১০ জুলাই ২০২৩
রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ আরসা সন্ত্রাসী গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে পাঁচ আরসা সদস্যকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন ও র‌্যাব।

শনিবার (৮ জুলাই) মধ্যরাত থেকে রোববার (৯ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের কালা মিয়ার ছেলে রশিদ মিয়া, সি-৬ ব্লকের আবু কালামের ছেলে আজমত উল্লাহ, সি-১২ ব্লকের গোলাম শরীফের ছেলে মোহাম্মদ শাকের, ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-২ ব্লকের আব্দুল গনির ছেলে আবু তালেক ও জি-৫ ব্লকের জমির হোসেনের ছেলে মোহাম্মদ ইয়াসিন।

Advertisement

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমেদ জানান, যৌথ অভিযান চালিয়ে ক্যাম্প এলাকায় হত্যাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ৫ আরসা সদস্য গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, রোহিঙ্গা ক্যাম্পে আরসা, আরএসও এবং নবী হোসেন গ্রুপসহ বেশ কয়েকটি গ্রুপ সক্রিয়। তাদের দমন করতে অব্যাহত অভিযানে ওই পাঁচ আরসা সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী। হত্যা ও অপহরণসহ বিভিন্ন অপরাধের ঘটনায় অভিযুক্ত এসব সন্ত্রাসীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!