ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, আরসা সন্ত্রাসী নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৮, ১০ জুলাই ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, আরসা সন্ত্রাসী নিহত
নিহত আব্দুল হুসেন মাঝি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে গোলাগুলিতে হুসেন মাঝি নামে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসার এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল ও সিম উদ্ধার করা হয়।

সোমবার সকাল ৭টার দিকে উখিয়া ১৭ নস্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

তিনি জানান, সোমবার সকালে ক্যাম্প-১৭ এর পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের এলাকা ঘিরে ফেলে এপিবিএন। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে আরসা সদস্যরা। এ সময় এপিবিএনও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির পর ঐ এলাকা তল্লাশি করে আরসা কমান্ডার আব্দুল হুসেন মাঝির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল ও সিম উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, নিহত হুসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি। অভিযান এখনো চলমান। বাকি সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!