নিহত বৈশাখী ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহীগঞ্জ এলাকার সালাহ উদ্দিনের মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহীগঞ্জ সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো স্কুলছাত্রী বৈশাখী। এ সময় পেছনে থেকে আসা একটি জরুরি ঔষধবাহী কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে বৈশাখীকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
স্থানীয় পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন জানান, সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করে পুলিশে খবর দেয়।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক এবং হেলপার কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।