ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় নিথর প্রবাসী, যাওয়া হলো না সৌদি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ৮ অক্টোবর ২০২৩
ট্রাকচাপায় নিথর প্রবাসী, যাওয়া হলো না সৌদি
ট্রাকচাপা -ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় রমজান আলী (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রমজান আলী সদর উপজেলার ভাগ্যমানপুর লাহাপাড়া গ্রামের আব্দুল লতিবের ছেলে।

রোববার বিকেল পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী রমজান আলী। তিনি সৌদি প্রবাসী ছিলেন। চারমাস আগে দেশে এসেছিলেন, আবারও বিদেশে যাওয়ার প্রস্তুতি শেষ করেছিলেন। এ সপ্তাহেই তিনি সৌদি যেতেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক আটক হলেও চালক পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!