ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় প্রাণ গেল ইউপি সদস্যের ছেলের

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১১, ৫ অক্টোবর ২০২৩
ট্রাকচাপায় প্রাণ গেল ইউপি সদস্যের ছেলের
আশিক হোসেন। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইউপি সদস্যের ছেলে আশিক হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। 

বুধবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ 

নিহত আশিক হোসেন ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামের আওলাদ হোসেনের ছেলে। গণবিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন আশিক হোসেন। 

Advertisement

নিহতের চাচা আমির হোসেন বলেন, আশিক বিকেলে মোটরসাইকেল যোগে আশুলিয়ার নবীনগরে মোবাইল ঠিক করতে যায়। ফেরার পথে ট্রাকের চাপায় মারা যায়। আজ তার বিয়ের দিন ধার্য হওয়ার কথা ছিল।

সাভার হাইওয়ে থানার এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট ব্রিজ এলাকায় ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের চাপা পরে মোটরসাইকেল আরোহী মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!