ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২১, ৩০ সেপ্টেম্বর ২০২৩
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর 
ফাইল ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় সাফিন আহমেদ নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার রাতে মিজমিজি দোয়েল চত্ত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সাফিন কুমিল্লার মেঘনার চরবামনচর এলাকার শাহজালালের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা। 

তিনি জানান, রাতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায় শিশু সাফিন। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকসহ চালক ফারুককে আটক করা হয়েছে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!