সোমবার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মোবারকপুর ইউনিয়নের খড়কপুর স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আলামিন মেম্বারের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সকালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)