ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ৬ অক্টোবর ২০২৩
নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো

নওগাঁর সাপাহারে ট্রাকচাপায় আলামিন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার ধাতালপাড়া বরেন্দ্র এগ্রো পার্কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমুলডাঙ্গ রামাশ্র গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পত্নীতলা উপজেলার নজিপুর বাজার থেকে সাপাহারের উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা দেন আলামিন। পথিমধ্যে ধাতালপাড়া বরেন্দ্র এগ্রো পার্কের পাশে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Advertisement

সাপাহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!