ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৮, ৬ অক্টোবর ২০২৩
হবিগঞ্জে অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত
ছবিতে ফজু আহমেদ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফজু আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার ঢালি মহল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজু আহমেদ উপজেলার মিয়াখানী ডাক্তার বাড়ির ময়না মিয়ার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বানিয়াচং বড় বাজার থেকে একটি অটোরিকশায় হবিগঞ্জে আসছিলেন ফজু আহমেদ। পথে ঢালি মহল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফজু আহমেদ নিহত হন। আহত হন আরো দুইজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

Advertisement

বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!