শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হালিমা আক্তার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুড়ি গ্রামের রায়হান সিকদারের স্ত্রী।
.png)
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দুপুরে হালিমা আক্তার তার পাঁচ মাসের সন্তানকে নিয়ে অটোভ্যানে করে বাড়ি থেকে শরীয়তপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে বালিকুড়ি এলাকায় পৌঁছলে গুইসাপ নিচে পড়ে অটোভ্যানটি উল্টে যায়। এ সময় হালিমা ও তার স্বামী আহত হন। আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নিলে চিকিৎসক হালিমা আক্তারকে মৃত ঘোষণা করেন।
পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দীন আহমেদ বলেন, অটোভ্যান উল্টে আহত হন হালিমা। পরে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি জেনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। হালিমা কিভাবে মারা গেলেন এ ব্যাপারে তদন্ত চলছে।