রাত সাড়ে ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইমন গোবরচাকা নবীনগরের সানোয়ার হোসেনের ছেলে।
.png)
পুলিশ জানায়, তালুকদার লেনের মোহাম্মদ খাঁর সামনে দাঁড়িয়ে ছিলেন ইমন। এ সময় ৫/৬টি মোটরসাইকেলে করে ১০/১২ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে। এতে ইমন শেখ বুকের বাম সাইডে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে ইমন শেখের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।