নিহত প্রবাসী কাজী সোহেল রানা পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার কোকডোহরা ইউনিয়নের পাছচারান গ্রামের কাজী আব্দুস সালাম ছেলে। তবে সোহেল তার পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত ঘাটাইল পৌরসভার ঝড়কা এলাকায় বসবাস করে আসছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোহেল বুধবার রাতে মোটরসাইকেলযোগে ঝড়কায় নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে শুকনি ইলিরচালা এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সোহেল মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তার পরিবার আরও জানান, সোহেল চাকরি সূত্রে দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন।
এ বিষয়ে ঘাটাইল থানার ওসি লোকমান হোসেন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।