ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ৪ অক্টোবর ২০২৩
ঝিনাইদহে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাস এবং পিকআপের সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার কালীগঞ্জ-যশোর মহাসড়কের আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম শরিয়তপুর সদর উপজেলা কেয়ারপুর গ্রামের সিরাজুল হক খানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত পিকআপের চালক ছিলেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে কালীগঞ্জ থেকে ফুলঝরি সোহাগ নামে একটি বাস যশোর যাচ্ছিল। পথে আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এতে পিকআপের চালক নজরুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নজরুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!