বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার বকলবাড়ীর ফকিরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার চালক লিটন উপজেলার চরভাতকুড়া গ্রামের আলী আকন্দের ছেলে। এ ঘটনায় আহত মোছা. শিখা ওই উপজেলার মুশুদ্দি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
.png)
ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী সত্যতা নিশ্চিত করে জানান, জামালপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশার ওপর উল্টে পড়ে। এতে অটোতে থাকা চালক ও নারী যাত্রী গুরুতর আহত হয়। গুরুতর আহত চালক লিটনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়েছে। পিকআপভ্যানটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন।