ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুকে বাবাকে নিয়ে ছেলের আবেগঘন পোস্ট, অতঃপর...

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৮, ১৬ অক্টোবর ২০২৩
ফেসবুকে বাবাকে নিয়ে ছেলের আবেগঘন পোস্ট, অতঃপর...
ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ফেসবুকে পোস্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মিজানুর রহমান (২৬) নামে এক যুবক। রোববার রাত ৮টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ববাইম্যাখালী এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মৃত মিজানুর রহমান উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচোরা এলাকার আশেক এলাহীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে ফেসবুক পোস্টে মিজানুর লেখেন, ‘বাবা তোমার কথা রাখতে পারলাম না, জীবন মানে সংগ্রাম, আমি হেরে গেলাম, পারলে ক্ষমা করবেন। স্বপ্নগুলো পূরণ হলো না’। এরপর ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
 
পেকুয়া থানার ওসি মো. ওমর হায়দার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!