ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে বাসের ধাক্কায় প্রকৌশলী নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ১২ অক্টোবর ২০২৩
কক্সবাজারে বাসের ধাক্কায় প্রকৌশলী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা। এতে জুহুরুল হক নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তিনি উখিয়া উপজেলার এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উখিয়া-টেকনাফ সড়কের রাজাপালং হিজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে দ্রুতগামী যাত্রীবাহী সমুদ্রতরী পরিবহনের একটি বাস বিপরীত থেকে যাওয়া সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় ওই অটোরিকশা। এ সময় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ ৫ জন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডাক্তার জুহুরুল হককে মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহতের পরিচয় নিশ্চিত করে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহত ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!