ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাবিয়া খাতুন (৭৫) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাবিয়া খাতুন উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড খিলছাদক গ্রামের রহমত আলীর স্ত্রী।

Advertisement

জানা যায়, বিকেলে ইসলামনগর এলাকায় দৌড়ে মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী পূররী যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কের পশে পড়ে গুরুতর আহত হয় মাবিয়া। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে নেয়ার পথে মাবিয়া মারা যান। 

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় আহত নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ঘাতক বাসটি উদ্ধার করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!