মঙ্গলবার দুপুর ১টার দিকে সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে। সাগর কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার নুরুল আলমের ছেলে। সমুদ্রসৈকত এলাকায় ফটোগ্রাফি করার সুবাদে তিনি কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় বসবাস করতেন।
সমুদ্রসৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহাবুবুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে সাগরসহ দুইজন ফটোগ্রাফার সি-গাল পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে সাগর ভেসে যান। জেলা প্রশাসন ও লাইফগার্ডের পক্ষ থেকে সাগরকে বিভিন্নভাবে খোঁজ করা হচ্ছে। এছাড়া তীরে ফিরে এসেছেন অপর ফটোগ্রাফার।
.png)