শুক্রবার সকালে উপজেলার বামনী ইউনিয়নের বামনী গ্রামের ওই বাগান থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বপন লক্ষ্মীপুর সদর উপজেলা আবিরনগর গ্রামের মৃত শাহজাহানের ছেলে।
পুলিশ জানায়, অটোরিকশা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন স্বপন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। অটোরিকশাসহ তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে রাতে বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে রায়পুরের বামনী এলাকায় একটি সুপারি বাগানে অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রায়পুর থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন নিহত স্বপনের স্বজনরা।
.png)
শাহিনুর বেগম জানান, স্বপন এত দূরে যাওয়ার কথা না। হয়ত যাত্রী সেজে ছিনতাইকারীরা তাকে সেখানে নিয়ে গেছে। পরে তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ বাগানে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।