নিহত নূরুল ইসলাম শেরপুর জেলার সদর থানাধীন বাগেরকান্ডা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তিনি বাসন থানার বউ বাজার এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন এবং একটি গ্যারেজ ভাড়া নিয়ে ৫-৬টি অটোরিকশা ভাড়া দিতেন। তিনি নিজেও একটি অটোরিকশা চালাতেন।
বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, বৃহস্পতিবার ভোরে নূরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত ছিনতাইকারীরা। সংবাদ পেয়ে বাসন পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)