ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ২৩ মে ২০২৩
চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই
আহত বাবুল ইসলাম -ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী সদর উপজেলায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ঐ চালককে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।

ভুক্তভোগী বাবুল ইসলাম (৪০) দিনাজপুরের খানসমা থানার বাসুনি গ্রামের আবদুর রহমানের ছেলে।

সোমবার (২২ মে) রাত ২টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের বলির দোকান মোড়ে এ ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, নোয়াখালীর লক্ষ্মী নারায়ণপুর এলাকার একটি গ্যারেজের অটোরিকশা চালান বাবুল। সোমবার রাত ২টার দিকে মাইজদী বড় মসজিদ মোড় এলাকা থেকে বলির দোকানে যাওয়ার কথা বলে এক যুবক তার অটোরিকশায় ওঠেন। বলির দোকান এলাকায় পৌঁছলে ঐ যুবক বাবুলের গলায় ধারালো ছোরা দিয়ে আঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান।

সুধারাম থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান পাঠান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!