ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ৩ হাজার বোতল রেক্টিফাইডসহ আটক ১

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ২২ মে ২০২৩
নোয়াখালীতে ৩ হাজার বোতল রেক্টিফাইডসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউপির খলিফারহাট বাজারে অভিযান চালিয়ে ৩ হাজার বোতল রেক্টিফাইডসহ মো. ইউছুফ নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।  

রোববার রাতে খলিফারহাট বাজারের স্কুল সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত ইউছুফ সদর উপজেলার চরমটুয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজী বাড়ির নূর মোহাম্মদের ছেলে। তিনি খলিফারহাট বাজারে খুরশিদা হোমিও হলের মালিক ছিলেন।

Advertisement

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, খলিফারহাট বাজারের হোমিও ব্যবসায়ী ও খুরশিদা হোমিও হলের মালিক ওষুধের আড়ালে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছে। এ সংবাদের ভিত্তিতে রোববার রাতে খলিফারহাট বাজারে অভিযান চালানো হয়। তার প্রতিষ্ঠানে গিয়ে ২৩৮টি কাগজের কার্টুন থেকে ৩ হাজার ১৫৪ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!