ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ লতিফ 

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪২, ১৩ অক্টোবর ২০২৩
স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ লতিফ 
নুর আলম লতিফ

কুড়িগ্রাম সদর উপজেলায় স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে নুর আলম লতিফ নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সদর থানায় নিখোঁজের জিডি করেছে ওই ছাত্রের পরিবার। এর আগে, বুধবার সকালে সে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

১০ বছরের লতিফ কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে ভোগডাঙ্গা ইউনিয়নের বাঞ্চার ভিটা গ্রামের আবুল হোসেনের ছেলে।

Advertisement

ওই ছাত্রের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, স্কুল থেকে দুপুরের মধ্যে ফেরার কথা থাকলেও লতিফ ফিরে না আসায় খোঁজ নিতে স্কুলে যাই। সেখানে গিয়ে জানতে পারি, সে স্কুলে আসেনি। অনেক খুঁজে করে না পাওয়ায় থানায় জিডি করা হয়েছে।

সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, আমরাও সন্ধান চালিয়ে যাচ্ছি। আশা করা হচ্ছে, দ্রুতই খুঁজে পাওয়া যাবে।।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!