ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না আইনজীবীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ১২ অক্টোবর ২০২৩
নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না আইনজীবীর
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় মনজুর হোসেন মনজু (৫৬) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের বিএডিসি সার গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনজুর হোসেন মনজু সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের ফায়ার সার্ভিসপাড়ার বাসিন্দা ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন মনজুর হোসেন। এ সময় বিএডিসি সার গোডাউনের সামনে পৌঁছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Advertisement

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা একজন আইনজীবীকে হারালাম। তার মৃত্যুতে আমরা শোকাহত।

চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুম বিল্লাহ বলেন, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!