বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার নারায়ণপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক ও সহকারী। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাত নামা ট্রাক ও কাভার্ডভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভাঙা সড়কের খানাখন্দে সামনের ট্রাকটি থামার চেষ্টা করলে পেছনের কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটির চালক ও সহকারী ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা-পুলিশ মরদেহ দুইটি উদ্ধার এবং কাভার্ডভ্যান জব্দ করেছে।
.png)
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক ফখরুদ্দিন বলেন, মরদেহ উদ্ধার এবং কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।