বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সুনামগঞ্জ-দিরাই সড়কের পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী দিরাই উপজেলার শরিফপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে তাওসিয়া বেগম এবং শান্তিগঞ্জ উপজেলার পাগলা হোসেনপুর গ্রামের ইমরান হোসেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দিরাইগামী যাত্রীবাহী সাকিন বাসের সঙ্গে সুনামগঞ্জমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী বলেন, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।