গত কয়েকদিনের বৃষ্টিতে উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার নিতপুর ইউনিয়নের জেলেপাড়া এলাকা প্লাবিত হলে ১৬টি বাড়ি পানিতে ডুবে যায়। এতে ওই বাড়িগুলোতে বসবাসরত পরিবারের লোকজন নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজে আশ্রয় গ্রহণ করেন।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার অবগত হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের জন্য ৫ প্যাকেট স্যালাইন, ২ প্যাকেট বিস্কুট, ৪ প্যাকেট মুড়ি, ১ কেজি চিড়া, ১ প্যাকেট চানাচুর, ১ প্যাকেট দুধ, ১টি সাবান, ১ প্যাকেট মোমবাতি ও ১ প্যাকেট কয়েল বরাদ্দ দেন।
.png)
পরে ইউএনও’র প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান বরাদ্দকৃত খাদ্যসামগ্রী বানভাসিদের মাঝে বিতরণ করেন।
এ সময় নিতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি আব্দুল বারিক, প্রেস ক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।