ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁ ‘ব্লাড সার্কেলে’র বর্ষপূতি ও মিলন মেলা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ৭ অক্টোবর ২০২৩
নওগাঁ ‘ব্লাড সার্কেলে’র বর্ষপূতি ও মিলন মেলা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

‘মা তোমার সন্তানকে রক্ত দিতে নিষেধ করো না’- স্লোগানে ‘নওগাঁ ব্লাড সার্কেল’র ৬ষ্ঠ বর্ষপূতি ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে রক্তদান সচেতনতায় আলোচনা ও সচেতনায় এক মিলন মেলায় পরিণত হয়।

পরে নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক নাহিদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সেখানে বক্তব্য রাখেন- নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেশমা পারভিন, নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, অ্যাডভোকেট আব্দুল মুয়ীদ, সাংবাদিক আব্বাস আলী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোমেনা খাতুন তিতলি, নওগাঁ জেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লালসহ অনেকে।

জানা গেছে, ‘নওগাঁ ব্লাড সার্কেল’ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৭ সালে ২ অক্টোবর সৈয়ব আহমেদ সিয়াম এবং আবু ইউসুফের হাত ধরে এ সংগঠনের পথচলা শুরু হয়। যেখানে রক্ত সংগ্রহসহ সমাজের বিভিন্ন সেবা ও সচেতনতামূলক কর্মকাণ্ড করে থাকে। মানুষ মানুষের জন্য। মানুষের বিপদে, মানব সমাজের প্রয়োজনে এগিয়ে আসার তাড়নায় সংঘবদ্ধ হয় অনেকেই। ‘নওগাঁ ব্লাড সার্কেল’ তরুণদের এমনই একটি সামাজিক সংগঠন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!